রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের পরও ধ্বংসস্তূপের সামনে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা চলছে। রোববার ৩৭ শিশুকে টিকা দেওয়া হয় এবং অন্তত ১৫ জন অন্যান্য সেবা নেন। গত বৃহস্পতিবার মধ্যরাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে যন্ত্রপাতি, ওষুধ, টিকা ও নগদ অর্থ লুট করে এবং ভারী যন্ত্রপাতি দিয়ে স্থাপনাটি গুঁড়িয়ে দেয়। ফলে গর্ভবতী নারী ও মা-শিশুদের অনেক সেবা বন্ধ, রোগীরা ফিরে যাচ্ছেন।
ধ্বংসস্তূপের সামনে রাড্ডা সেন্টারের সীমিত স্বাস্থ্যসেবা
Source: Daily Bangladesh