দুধের বদলে উদ্ভিজ্জ তেল বা নন-ডেয়ারি উপাদানে তৈরি অ্যানালগ পণ্যকে আর ‘পনির’ নামে বাজারজাত করা যাবে না বলে খসড়া সংশোধনী প্রকাশ করেছে এফএসএসএআই। ২০১১ সালের প্রবিধানে সংশোধনের এই প্রস্তাবে বলা হয়েছে, ‘অ্যানালগ ইন ডেইরি কনটেক্সট’ ক্যাটাগরিতে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোও নাম, লেবেল বা বিজ্ঞাপনে ‘পনির’ শব্দ ব্যবহার করতে পারবে না। গেজেট প্রকাশের পর ৬০ দিনের মধ্যে মতামত নেওয়া হবে।
পনির নামে অ্যানালগ পণ্য বিক্রিতে কড়া নিয়মের খসড়া এফএসএসএআই-এর
Source: Hindustan Times Bangla