আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনী বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ডিসেম্বরের মধ্যে কমিটির প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা চলছে। তিনি বলেন, মৌলিক বিষয়ে সংশোধন এলে রাষ্ট্রপতির স্বাক্ষরের আগে সাংবিধানিক গণভোট বাধ্যতামূলক হবে এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিধানও গণভোটের আওতায় আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনী বিল, গণভোটের বিধান থাকছে
Source: Samakal