সন্ত্রাসবাদ ছড়ালে যেকোনও হামলার জন্য ভারত প্রস্তুত বলে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬-এ তিনি বলেন, ভারত যুদ্ধ বা অন্য দেশের ভূখণ্ড দখল চায় না, তবে শান্তির নীতিকে দুর্বলতা ভাবা যাবে না। পহেলগাঁও হামলার প্রেক্ষাপটে পাকিস্তানকে সতর্ক করে তিনি জানান, জাতীয় নিরাপত্তায় কোনও আপস হবে না।
সন্ত্রাসবাদ মোকাবিলায় যেকোনও হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ
Source: Bangla Hunt