ভারত থেকে অত্যাধুনিক 'দিব্যাস্ত্র এমকে-১' লোইটারিং মিউনিশন ড্রোন কেনার সম্ভাবনা খতিয়ে দেখছে আর্মেনিয়া। লখনউয়ের হোভারিট নির্মিত এই ড্রোনের রেঞ্জ ৫০০ কিলোমিটার, পেলোড ১৫ কেজি এবং এতে সোয়ার্ম প্রযুক্তি রয়েছে। ইতিমধ্যেই ভারতের পিনাকা মাল্টিপল রকেট লঞ্চার কিনেছে আর্মেনিয়া। সম্ভাব্য এই চুক্তি ককেশাসে কৌশলগত সমীকরণ বদলে দিতে পারে বলে আজারবাইজানের মিডিয়ায় তীব্র উদ্বেগ প্রকাশ পেয়েছে।
ভারতের 'দিব্যাস্ত্র' ড্রোন কিনতে পারে আর্মেনিয়া, উদ্বেগে আজারবাইজান
Source: Bangla Hunt