দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি ক্ষমতাসীন দলের সারা দেশে আত্মশুদ্ধি অভিযান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক জবাবদিহির আহ্বান জানিয়েছে। মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা, কিশোরগঞ্জে জলমহাল দখলের সংঘর্ষসহ সাম্প্রতিক ঘটনার ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে টিআইবি।
দখল ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি
Source: Daily Bangladesh