গভীর নিম্নচাপ দুর্বল হয়ে ওড়িশার দিকে সরে যাওয়ায় কলকাতা-সহ সমগ্র পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা তুলে নেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী, আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং শরতের রোদ উঁকি দেবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ও সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। উত্তরবঙ্গেও পরিস্থিতির উন্নতি হয়েছে, কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।
নিম্নচাপ কাটতেই কলকাতায় শরতের রোদ, বৃষ্টির সতর্কতা প্রত্যাহার
Source: Asianet Bangla