পুজোর আগে রাজ্যের আবহাওয়া ধীরে ধীরে বদলাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমবে এবং সোমবার থেকে উত্তরবঙ্গেও পরিস্থিতির উন্নতি হবে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কমতেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
পুজোর আগে বৃষ্টি কমবে, দক্ষিণবঙ্গে স্বস্তি
Source: Asianet Bangla