দিল্লি ও এনসিআর-এ একের পর এক ধর্ষণের ঘটনায় সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নিয়েছে। কালকাজি মন্দিরের কাছে গণধর্ষণ ও চলন্ত স্লিপার বাসে নাবালিকা নির্যাতনের ঘটনায় ২০১২ সালের নির্ভয়া কাণ্ডের সঙ্গে বেদনাদায়ক সাদৃশ্য দেখেছে শীর্ষ আদালত। পর্যাপ্ত আলো, সিসিটিভি ও পুলিশি টহলের অভাবকে অপরাধের কারণ বলে উল্লেখ করেছে আদালত। প্রশাসনের জবাবদিহি ও কার্যকর পদক্ষেপের উপর জোর দিয়েছে।
দিল্লি-এনসিআর ধর্ষণ মামলায় সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ
Source: Hindustan Times Bangla