রাজধানীর মিরপুর-১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে মুখোশধারী দুই শতাধিক ব্যক্তি নিরাপত্তাকর্মীদের জিম্মি করে ওষুধ, টিকা ও নগদ টাকা লুট করে এবং ভারী যন্ত্রপাতি দিয়ে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবন গুঁড়িয়ে দেয়।
মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-লুট, ৯ জন গ্রেফতার
Source: Daily Bangladesh