দেশের স্বাস্থ্য ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সরকার হাসপাতালের গ্রেডিং ব্যবস্থা চালু করতে চলেছে। নীতি আয়োগ আন্তর্জাতিক মানদণ্ডভিত্তিক একটি ন্যাশনাল কোয়ালিটি ফ্রেমওয়ার্ক তৈরি করছে, যা সরকারি ও বেসরকারি সব হাসপাতালকে গ্রেড দেবে। রোগীর নিরাপত্তা, চিকিৎসার অভিজ্ঞতা ও পুনরায় ভর্তির হার মূল্যায়নের মানদণ্ড হবে। চলতি বছরের শেষে ফ্রেমওয়ার্ক প্রস্তুত হওয়ার সম্ভাবনা, পরের অর্থবর্ষে গ্রেডিং শুরু হতে পারে।
হাসপাতালের গ্রেডিং ব্যবস্থা আনছে সরকার, নীতি আয়োগের নেতৃত্বে প্রস্তুতি
Source: Bangla Hunt