ট্র্যাফিক চালানের বকেয়া টাকা বিদ্যুৎ বিলের সঙ্গে যুক্ত করে আদায়ের প্রস্তাব দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জেবি পারদিওয়ালা ও কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানায়, ই-চালানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির ৪৫,০০০ কোটি টাকার মধ্যে এখনও ২৫,০০০ কোটি টাকা বাকি। বকেয়া থাকলে গাড়ির রেজিস্ট্রেশন নবীকরণ, ডুপ্লিকেট সার্টিফিকেট ও মালিকানা বদল বন্ধ এবং কালোতালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
ট্র্যাফিক জরিমানা বিদ্যুৎ বিলের সঙ্গে আদায়ের প্রস্তাব সুপ্রিম কোর্টের
Source: Hindustan Times Bangla