রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল ও জিপিএস নজরদারির পরিকল্পনা করেছে সরকার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে এবং ফিডার সড়কে মোট আট লাখ রিকশা চলাচলের অনুমোদন দেওয়া হবে। বর্তমানে ঢাকায় প্রায় ১৫ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করছে, যার কোনো নিবন্ধন নেই।
ঢাকায় ব্যাটারিচালিত রিকশার জন্য ৮ জোন ও জিপিএস নজরদারির পরিকল্পনা
Source: Daily Bangladesh