চুয়াডাঙ্গার পাঁচটি আন্তঃজেলা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ইজিবাইক চালকদের সঙ্গে সংঘর্ষ ও বাসশ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বাস মালিক গ্রুপ এই ধর্মঘটের ডাক দেয়। দাবি পূরণ না হলে মঙ্গলবার সকাল ৬টা থেকে দূরপাল্লার সব বাসও বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এতে সাধারণ যাত্রীরা ভয়াবহ দুর্ভোগে পড়েছেন।
চুয়াডাঙ্গায় পাঁচ রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট
Source: Samakal