নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন

নন্দীগ্রাম উপনির্বাচনের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ছয়টি মামলায় অন্তর্বর্তী জামিন দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তির্থঙ্কর ঘোষের বেঞ্চ ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন। শর্ত অনুযায়ী প্রতিদিন থানায় ফোন করতে হবে এবং নির্বাচন শেষে হলদিয়া আদালতে আত্মসমর্পণ করতে হবে। ২০০৭ সালের জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

Source: Hindustan Times Bangla

More in Politics

Read the live feed on ZapIndies