হার্ভার্ড ও এইমস-প্রশিক্ষিত চিকিৎসক ডাঃ সৌরভ শেঠি যৌবন ধরে রাখতে কুড়ির কোঠাতেই ছয়টি অভ্যাস শুরু করার পরামর্শ দিয়েছেন। এর মধ্যে রয়েছে সপ্তাহে দু-তিন দিন ওয়েট লিফটিং, প্রতিবেলায় ২৫-৩৫ গ্রাম প্রোটিন, দৈনিক ৩০ গ্রাম ফাইবার, প্রোটিন-ফাইবার সমৃদ্ধ প্রাতরাশ, পরিমিত কফি এবং প্রতিদিন এক থেকে দুই চামচ চিয়া সিড। এসব অভ্যাস ধীরে ধীরে রুটিনে যোগ করলে বয়স বাড়লেও শরীর তরতাজা থাকবে বলে তিনি জানান।
যৌবন ধরে রাখতে কুড়ির কোঠাতেই ৬ অভ্যাসের পরামর্শ
Source: The Wall Bengali