ফ্রান্সজুড়ে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে ৪৪০ জনকে আটক করা হয়েছে, যাদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক। অতিরিক্ত শিক্ষার্থী, শ্রেণিকক্ষে জায়গার সংকট ও শিক্ষকসংকটের প্রতিবাদে শিক্ষার্থীরা স্কুলের প্রবেশপথ অবরোধ করে; ৩৩০টির বেশি স্কুলে কার্যক্রম ব্যাহত হয়। কিছু এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৪৮ পুলিশ সদস্যসহ অনেকে আহত হয়েছেন।
ফ্রান্সে শিক্ষার্থী বিক্ষোভ, ৪৪০ জন আটক
Source: Daily Bangladesh