দুবাইভিত্তিক বিমান সংস্থা ফ্লাইদুবাই পুরোপুরি দুবাই সরকারের মালিকানাধীন। ২০০৮ সালে দুবাই এভিয়েশন করপোরেশনের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সংস্থাটি ইনভেস্টমেন্ট করপোরেশন অব দুবাই (আইসিডি)-এর মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার করে ফ্লাইদুবাই বর্তমানে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার ১৩১টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এমিরেটসের সঙ্গে সম্পর্ক থাকলেও এটি পৃথক প্রতিষ্ঠান।
ফ্লাইদুবাই পুরোপুরি দুবাই সরকারের মালিকানাধীন
Source: Bangladesh Pratidin