মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা চালু রাখতে রাজ্য সরকারের কাছে আরও ২৫ কোটি টাকা চেয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। সংস্থার ম্যানিং ডিরেক্টর অশ্বিনী কুমার রায় জানান, নভেম্বর পর্যন্ত পরিষেবা চালাতে এই অর্থ প্রয়োজন। এর আগে দুই ধাপে রাজ্য প্রায় ২৩ কোটি ৭৪ লক্ষ টাকা দিয়েছিল, যা প্রায় শেষ। পুজোর সময় দূরপাল্লার বাসে মহিলা যাত্রীদের চাহিদা বেড়েছে।
মহিলাদের ফ্রি বাস পরিষেবায় বাড়তি ২৫ কোটি চাইল এনবিএসটিসি
Source: Bangla Hunt