বাংলায় ৬ ক্ষেত্রে লগ্নির আগ্রহ রিলায়েন্সের, নবান্নে বৈঠক

বাংলায় ৬ ক্ষেত্রে লগ্নির আগ্রহ রিলায়েন্সের, নবান্নে বৈঠক

পশ্চিমবঙ্গে ছয়টি ক্ষেত্রে বিনিয়োগের আগ্রহ জানাল রিলায়েন্স। নবান্নে মুখ্যসচিব মনোজ আগরওয়াল ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্তার উপস্থিতিতে প্রায় দুই ঘণ্টার বৈঠকে ডেটা সেন্টার, কেবল ল্যান্ডিং স্টেশন, কয়লার গ্যাসীয়করণ, ফুডপার্ক, রাস্তার পরিকাঠামো ও মাল্টি-স্পেশালিটি হাসপাতাল নিয়ে আলোচনা হয়। মুম্বইয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে মুকেশ আম্বানির সাক্ষাতের দেড় সপ্তাহের মধ্যে এই বৈঠক।

Source: Hindustan Times Bangla

More in Business & Finance

Read the live feed on ZapIndies