ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়াল এলাকার পরিবেশ রক্ষায় ধর্মতলা বাস টার্মিনাস সরানোর প্রক্রিয়া এগিয়ে নিতে কলকাতা হাইকোর্ট মুখ্যসচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ পরিবহণ ও পরিবেশ সচিব, অ্যাডভোকেট জেনারেল এবং পরিবেশকর্মী সুভাষ দত্তকে কমিটিতে রেখেছে। ২০০৭ সালে হাইকোর্ট ও ২০১১ সালে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও প্রশাসনিক বাধায় স্থানান্তর আটকে ছিল।
ময়দান বাঁচাতে ধর্মতলা বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ হাইকোর্টের
Source: Bangla Hunt