আকস্মিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মোকাবিলায় দেশের প্রতিটি জেলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) গঠনের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। জেলা পুলিশের তত্ত্বাবধানে পিবিআই, সিআইডি, নৌ, রেলওয়ে, টুরিস্ট, এপিবিএন, শিল্প ও হাইওয়ে পুলিশের সমন্বয়ে এসব টিম গঠিত হবে। নিয়মিত মাদক ও অপরাধপ্রবণ এলাকায় সমন্বিত অভিযান ও মহড়া আয়োজনের নির্দেশও দেওয়া হয়েছে।
সব জেলায় কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
Source: Daily Bangladesh