যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আনুষ্ঠানিকভাবে বাল্যবিয়ে নিষিদ্ধ করেছেন গভর্নর গ্যাভিন নিউসম। নতুন আইনে বিয়ে করতে উভয় পক্ষের বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, যা আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। তবে দেশটির আরও ৩২টি অঙ্গরাজ্যে এখনও নির্দিষ্ট শর্তে বাল্যবিয়ে বৈধ। ১৬ বছর বয়সে অভিনেতা ডগ হাচিসনকে বিয়ে করা কোর্টনি স্টডেন এই আইনকে ‘বিজয়’ বলেছেন।
ক্যালিফোর্নিয়ায় বাল্যবিয়ে নিষিদ্ধ, ৩২ অঙ্গরাজ্যে এখনও বৈধ
Source: Bangladesh Pratidin