মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ উপেক্ষা করে ইউক্রেন রাশিয়ার সামারা অঞ্চলের একটি তেল স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সময়ে একটি রুশ ড্রোন কিয়েভের পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানের চত্বরে আঘাত হানে, তবে চুল্লি বা নিরাপত্তাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়নি এবং তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক রয়েছে। জ্বালানি অবকাঠামোকে ঘিরে পাল্টাপাল্টি হামলা নতুন উদ্বেগ তৈরি করেছে।
ট্রাম্পের চাপ উপেক্ষা করে রাশিয়ার তেল স্থাপনায় হামলা ইউক্রেনের
Source: Bangladesh Pratidin