আফগানিস্তানের কুনার ও হেলমন্দ প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় মহিলা ও শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন বলে তালিবান সরকারের দাবি। ইসলামাবাদ অবশ্য জানিয়েছে, জঙ্গি ঘাঁটিতে হামলায় ২২ জন সন্ত্রাসবাদী নিহত হয়েছে। দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যে সীমান্তে উত্তেজনা নতুন করে বেড়েছে।
আফগানিস্তানে পাক বিমান হামলা, নিহত ৯
Source: Hindustan Times Bangla