বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার কলকাতায় ছিটেফোঁটার সম্ভাবনা, শনিবার থেকে আবহাওয়া পরিষ্কার হবে। দার্জিলিং, কলিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও বিচ্ছিন্ন বৃষ্টি হতে পারে।
বঙ্গোপসাগরের নিম্নচাপে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
Source: Asianet Bangla