মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গান্ধী জয়ন্তীতে দিল্লি ও মুম্বইয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দিল্লির যন্তর মন্তরে আপ, বাম ও ছাত্র সংগঠনের ৭০০-র বেশি বিক্ষোভকারীকে পুলিশ আটক করে, যাদের মধ্যে অতিশী, সৌরভ ভরদ্বাজ ও বৃন্দা কারাট রয়েছেন। নিরাপত্তার কারণে ১২টি মেট্রো স্টেশন বন্ধ ও মোবাইল ইন্টারনেট স্থগিত করা হয়। মুম্বইয়ের শিবাজি পার্কে সিজেপি-র 'জেল ভরো' আন্দোলনে সমর্থন জানান নাসিরুদ্দিন শাহ ও জাভেদ আখতার।
নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লি-মুম্বই উত্তাল, বহু আটক
Source: Hindustan Times Bangla