দুর্গাপুজো থেকে ছটপুজো পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ পুলিশের সব স্তরের কর্মীদের ছুটি ৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। একই সঙ্গে এসআই, সার্জেন্ট ও নিচুতলার কর্মীদের মাসিক রেশন ভাতা ১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। উৎসবের ভিড় সামলাতে এই সিদ্ধান্ত।
উৎসবের মরশুমে পশ্চিমবঙ্গ পুলিশের ছুটি বাতিল, রেশন ভাতা বৃদ্ধি
Source: Daily Bangladesh