তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকাতে বিয়ে ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। অনলাইনে সংরক্ষিত তথ্য পর্যায়ক্রমে এনআইডি, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হবে। শনিবার রাজধানীর নিকেতনে নিকাহ রেজিস্ট্রারদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। এতে বাল্যবিবাহ ও বহুবিবাহ প্রতিরোধ এবং উত্তরাধিকার বিরোধ কমতে সহায়তা মিলবে।
বিয়ে-তালাক নিবন্ধন ডিজিটাল হচ্ছে, তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে ঠেকবে
Source: Bangladesh Pratidin