স্লিপার বাসের নিরাপত্তা নিয়ন্ত্রণে প্রথমবারের মতো নীতিমালা প্রণয়ন করছে সরকার। বিআরটিএর খসড়ায় পুরোনো চেসিস ব্যবহার নিষিদ্ধসহ কাঠামো, বার্থ, অগ্নিনিরাপত্তা ও জরুরি নির্গমন ব্যবস্থার শর্ত রাখা হয়েছে। দেশে ৮০০টির বেশি স্লিপার বাস চলাচল করছে। খসড়াটি এখনো চূড়ান্ত হয়নি।
স্লিপার বাস নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার
Source: Daily Bangladesh