কলকাতা ট্রাফিক পুলিশ ও এনআইসির যৌথ উদ্যোগে মা উড়ালপুলে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এএনপিআর ক্যামেরাভিত্তিক ডিজিটাল নজরদারি। চলন্ত গাড়ির নম্বর প্লেট পড়ে সরকারি রেকর্ডের সঙ্গে মিলিয়ে পিইউসি ও ফিটনেস সার্টিফিকেটের বৈধতা যাচাই করা হবে। মেয়াদোত্তীর্ণ নথি ধরা পড়লে মালিকের কাছে অনলাইনে ই-চালান পাঠানো হবে। পাইলট প্রকল্প সফল হলে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তা ও উড়ালপুলেও এই ব্যবস্থা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
মা উড়ালপুলে এএনপিআর ক্যামেরায় নজরদারি শুরু
Source: Bangla Hunt