কলকাতায় ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচ দেখতে আসা নাগাল্যান্ডের দুই তরুণীকে শহরের একটি পাঁচতারা হোটেলের লবিতে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ধারায় মামলা রুজু হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্ত ৫৬ বছর বয়সী পলাশ রায়কে শনাক্ত করে হোটেলের ঘর থেকে গ্রেফতার করা হয়। ধৃত উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা।
কলকাতার পাঁচতারা হোটেলে নাগাল্যান্ডের দুই তরুণীকে হেনস্থা, অভিযুক্ত গ্রেফতার
Source: Hindustan Times Bangla