চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮০ জনকে গ্রেফতার করা হয়েছে। রেঞ্জের ১১টি জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকবিরোধী এ অভিযান চলে। কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৭২৩ জনকে আটক করা হয়, যার মধ্যে ৬৩১ জনকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠনের ২৩ সদস্যও গ্রেফতার হন।
চট্টগ্রাম রেঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১০৮০
Source: Bangladesh Pratidin