ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের কাছ থেকে সিম কার্ড, মোবাইল টাওয়ার বা ওয়াই-ফাই ছাড়াই যোগাযোগের ‘লোরা’ প্রযুক্তির যন্ত্র উদ্ধারের দাবি করেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ‘লং রেঞ্জ, লো পাওয়ার’ভিত্তিক এই প্রযুক্তি বনাঞ্চলে ১০-১৫ কিলোমিটার পর্যন্ত এনক্রিপ্টেড বার্তা, জিপিএস অবস্থান ও জরুরি সংকেত পাঠাতে পারে। এনটিআরওর ফরেনসিক বিশ্লেষণে কিছু যন্ত্র স্থানীয়ভাবে তৈরি নয় বলে ধারণা করা হচ্ছে।
কাশ্মীরে সিম-টাওয়ার ছাড়াই যোগাযোগ, উদ্বেগ বাড়াচ্ছে ‘লোরা’
Source: Bangladesh Pratidin