২০২১ সালের পায়ের চিকিৎসার মেডিক্যাল রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় এসএসকেএম হাসপাতাল ও স্বাস্থ্য ভবনকে আইনি নোটিস পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার আইনজীবী অর্ক নাগের মাধ্যমে পাঠানো ওই নোটিসে রোগীর গোপনীয়তা ভঙ্গের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে ওই রিপোর্ট দেখিয়ে দাবি করেন, মমতার পায়ে ভাঙন ছিল না।
মমতার মেডিক্যাল রিপোর্ট প্রকাশ, SSKM-কে আইনি নোটিস
Source: Hindustan Times Bangla