১১৪টি রাফাল কেনার আলোচনায় ভারতীয় বায়ুসেনা একটি ইন্টারফেস কন্ট্রোল ডকুমেন্ট বা আইসিডি দাবি করেছে, যাতে দেশীয় অস্ত্র ও সেন্সর সহজে যুদ্ধবিমানে যুক্ত করা যায়। রিপোর্ট অনুযায়ী, আইসিডি না দিলে চুক্তি নয়—এমন কড়া অবস্থান নিয়েছে দিল্লি। ফ্রান্সের দাসোঁ এভিয়েশন ভারত-নির্দিষ্ট সুরক্ষিত ইন্টারফেস তৈরির কথা ভাবছে। সোর্স কোড নয়, বরং অস্ত্র সংযুক্তির প্রযুক্তিগত কাঠামোই চাওয়া হচ্ছে।
রাফাল চুক্তিতে আইসিডি শর্ত, চাইছে ভারত
Source: Hindustan Times Bangla