মহিলা সাংবাদিকদের হেনস্থার অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দিল্লি পুলিশের এসিপি বিবেক ভগতকে অতিরিক্ত ডিসিপির দায়িত্ব দেওয়া হচ্ছে না। সোমবার রাতে দিল্লি সরকার ৫ অক্টোবরের নির্দেশ সংশোধন করে এই সিদ্ধান্ত জানায়। ভগত নিজেই নতুন দায়িত্ব নিতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। বাকি ১১ জন আধিকারিকের অতিরিক্ত দায়িত্ব বহাল থাকবে।
মহিলা সাংবাদিক হেনস্থার অভিযোগে বিবেক ভগতের প্রোমোশন স্থগিত
Source: Hindustan Times Bangla