গুয়াহাটিতে পাকিস্তানি গোয়েন্দার কাছে নিরাপত্তা বাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে অসম পুলিশের এসটিএফ বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা ৩৯ বছরের রিতেশ কুমার সিংহকে গ্রেফতার করেছে। সাতগাঁও এলাকার ভাড়া বাড়ি থেকে সোমবার তাঁকে ধরা হয়। এই মামলায় এটি দ্বিতীয় গ্রেফতার; এর আগে অভিষেক কুমার সিংহকে গ্রেফতার করা হয়েছিল। তেজপুরের সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু হয়।
গুয়াহাটিতে পাক গুপ্তচর যোগে তথ্য পাচারের অভিযোগে দ্বিতীয় গ্রেফতার
Source: Hindustan Times Bangla