উৎসবের মরশুম শুরু হতেই পশ্চিমবঙ্গে বর্ষার দাপট কমছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার রাজ্যের বেশিরভাগ জায়গায় আকাশ পরিষ্কার থাকবে এবং রোদ দেখা যাবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও নদিয়ার এক-দু’টি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা।
উৎসবের মরশুমে বঙ্গে বৃষ্টি কমছে, রোদ ঝলমলে আবহাওয়া
Source: Asianet Bangla