দীর্ঘ সাড়ে ১৬ বছর বন্ধ থাকার পর দেশের পুঁজিবাজারে আবারও সরাসরি তালিকাভুক্তির সুযোগ চালু হচ্ছে। অর্থ মন্ত্রণালয় ২০১০ সালের ১ ফেব্রুয়ারি জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে, ফলে যোগ্য সরকারি, বেসরকারি, বহুজাতিক ও বড় দেশীয় কোম্পানি আইপিও ছাড়াই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারবে। বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, যোগ্যতার মানদণ্ড কঠোর করা হয়েছে এবং হাইব্রিড পদ্ধতিও চালু হচ্ছে।
১৬ বছর পর পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির পথ খুলছে
Source: Daily Bangladesh