হুগলির ডানকুনিতে প্রায় ৪৫ একর জমি অধিগ্রহণ করেছে ট্রান্স ইন্ডিয়া রিয়েল এস্টেট লিমিটেড। অলকার্গো গ্রুপের এই সংস্থা ইতিমধ্যে ১০০ কোটি টাকা বিনিয়োগ করেছে এবং পরিকাঠামো ও গুদাম নির্মাণে আরও ৪০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে। আগামী ২৪ মাসের মধ্যে প্রকল্পটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় এটি সংস্থার প্রথম বিনিয়োগ।
ডানকুনিতে ১,০০০ কোটি টাকার লগিস্টিকস প্রকল্প, ৪৫ একর জমি অধিগ্রহণ
Source: Hindustan Times Bangla