গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর সক্রিয় নিম্নচাপের প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ৮ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায়ের সম্ভাবনা। তবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরি হলে ফের বৃষ্টি বাড়তে পারে। দুর্গাপুজোর প্রথম তিন দিন উপকূলীয় ও পশ্চিমাঞ্চলে ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টি, পুজোর আগে ফের বর্ষণ বাড়তে পারে
Source: Bangla Hunt