ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের স্মরণে হোয়াইট হাউসে আয়োজিত ‘গোল্ড স্টার’ অনুষ্ঠানে প্রায় ৪০ পরিবারকে সম্মান জানানো হলেও মার্চ ১-এর ড্রোন হামলায় নিহত ছয় সেনার পরিবারগুলি অনুপস্থিত ছিল। কুয়েতের পোর্ট শুয়াইবায় ওই হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। পরিবারগুলির অভিযোগ, পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ছিল না এবং তদন্ত শেষ হলেও রিপোর্টের ফলাফল এখনও তাদের জানানো হয়নি।
ইরান যুদ্ধে নিহত ৬ সেনার পরিবার হোয়াইট হাউস অনুষ্ঠান বয়কট
Source: Hindustan Times Bangla