সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অভিনেতা রুবেল দাসের ১৮ বছর আগের একটি ছবি। ২০০৮ সালে ‘ডান্স বাংলা ডান্স’ সিজন ৩-এর মঞ্চে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছিলেন তিনি। দীর্ঘ চুল, কানে দুল ও ছিপছিপে চেহারার সেই তরুণই এখন বাংলা টেলিভিশনের প্রথম সারির নায়ক। ‘ভানুমতীর খেল’, ‘যমুনা ঢাকি’, ‘নিম ফুলের মধু’-র মতো মেগা ধারাবাহিকে তিনি জনপ্রিয়তা পেয়েছেন।
১৮ বছর আগের ছবিতে চেনা দায়! রুবেল দাসের ভাইরাল থ্রোব্যাক
Source: Hindustan Times Bangla