জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, সহজপ্রাপ্য জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর জরুরি বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার সচিবালয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিকসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় কাজ করছে, তবে ঝুঁকি বাড়ায় বাইরের সহায়তা আরও দরকার। আলোচনায় অভিযোজন, জীববৈচিত্র্য সংরক্ষণ, দূষণ ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জরুরি: পরিবেশমন্ত্রী
Source: Daily Bangladesh