চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের চুক্তি আগামীকাল ৮ অক্টোবর ঢাকায় সই হওয়ার কথা। ১ অক্টোবর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি খসড়ায় নীতিগত অনুমোদন দেয়। ২০০৭ সালে প্রায় ২ হাজার কোটি টাকায় নির্মিত এনসিটি বন্দরের প্রায় ৪৪ শতাংশ কনটেইনার পরিবহন করে। শ্রমিক ও সংগঠনগুলো চুক্তির বিরোধিতা করে বন্দর বন্ধের হুঁশিয়ারি দিয়েছে।
এনসিটি ও ওভারফ্লো ইয়ার্ড ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডকে
Source: Kolkata 24x7