মহালয়ার আগে ফের বদলাল আবহাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, মালদহ ও দুই দিনাজপুরেও সতর্কতা জারি। কলকাতায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা, তবে ভ্যাপসা গরম থাকবে।
মহালয়ার আগে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হলুদ সতর্কতা
Source: Asianet Bangla