দুর্গাপুজোয় ঠাকুর দর্শনের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ডিভিশন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ লোকাল ও দূরপাল্লার ট্রেন চালাবে। ১৭ থেকে ২১ অক্টোবর সাত জোড়া বিশেষ ইএমইউ লোকাল এবং সাত জোড়া দূরপাল্লার ট্রেন চলবে, পাশাপাশি থাকবে রাতের পরিষেবা। হাওড়া স্টেশনে প্রতিদিন ৭ থেকে ৮ লক্ষ মানুষের ভিড়ের আশঙ্কায় বাড়তি নিরাপত্তা, সিসিটিভি নজরদারি ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
পুজোয় হাওড়া ডিভিশনে রাতভর লোকাল ট্রেন পরিষেবা
Source: The Wall Bengali