ভারতীয় ওপেনার যশস্বী জয়সওয়াল মুম্বইয়ের রঞ্জি ট্রফি প্রস্তুতি শিবিরে উইকেটকিপিং অনুশীলন শুরু করেছেন। মুম্বই অধিনায়ক সিদ্ধেশ লাডের মতে, মুম্বই বা ভারতের হয়ে কিপিং করাই তাঁর লক্ষ্য। ২০০৩ বিশ্বকাপে রাহুল দ্রাবিড়ের মতো কিপিং শিখে জাতীয় দলে জায়গা পাকা করার কৌশল হতে পারে এটি। ১১ অক্টোবর চণ্ডীগড়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলবেন তিনি।
উইকেটকিপিং অনুশীলনে যশস্বী, দ্রাবিড়ের পথে হাঁটার ইঙ্গিত
Source: Dainik Statesman Bengali