নদিয়ায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ২৬০ কোটি টাকার ঋণ বরাদ্দ করা হয়েছে। শুক্রবার কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে এক মেগা ক্রেডিট কার্ড বিতরণ শিবিরে জেলাশাসক শ্রীকান্ত পল্লী এই তথ্য জানান। চলতি বছরে জেলায় ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক সাহায্যের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ঋণের পাশাপাশি প্রশিক্ষণ, প্যাকেজিং ও বিপণনে সহায়তা মিলবে।
নদিয়ার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য ২৬০ কোটি টাকার ঋণ
Source: Bangla Hunt